… because the life is too short !!!


একটি দুঃসহ রাত্রি।

⊆ March 6th, 2009 by admin | ˜ No Comments »

আজ অনেকদিন পরে লিখতে বসলাম। আমার আব্বা তখন অসুস্থ, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে এ ভর্তি করা হয়েছে। দিনে দিনে তার অবস্থা আরো খারাপের দিকে গেল। ৩য় দিনে সিদ্ধান্ত হল যে তাকে ঢাকা নিয়ে আসা হবে। আমি তখনও এতকিছু জানতাম না যে কিভাবে কি করতে হবে। জানতাম শুধু কিছু ভালো হাসপাতালের নাম। কিন্তু নিম্ন-মধ্যবিত্ত পরিবারের আর কতটুকুই বা সামর্থ্য থাকে সেখানে নিয়ে চিকিৎসা করানোর। শেষে সিধান্ত হল বারডেম এ ভর্তি করানো হবে। এটা ছিল একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার কারন বারডেমে সিট খালি না থাকলে কোন রোগী ভর্তি করানো হয়না। রাত ৮টার দিকে এম্বুলেন্স এ করে রওয়ানা হলাম অজানা নিয়তিকে সঙ্গি করে, সাথে আমার আম্মা আর আমার বন্ধু মশিউর। আব্বার তখন স্যালাইন চলছে আর মাঝে মাঝে অক্সিজেন দিতে হচ্ছে। খুব শীতের রাত্র, ফেরী ঘাটে এসে মাথায় আকাশ ভেঙ্গে পড়ল। কুয়াশার পরিমান এত বেশী যে রাতে আর ফেরী ছাড়বে না। রাত একটার দিকে হঠাৎ করেই স্যালাইনের ফ্লো অফ হয়ে গেল। Read more…


চাচা হলাম!!!

⊆ February 7th, 2009 by admin | ˜ 2 Comments »

চাচা হয়ে গেলাম গত ০৪/০২/২০০৯ ইং তারিখে, তিনি ভূমিষ্ট হলেন সকাল ৮টা বেজে ৫০ মিনিটে। প্রথমে একটু আশাহত হয়েছিলাম কারন শুনেছি বাচ্চা ভূমিষ্ট হবার পরপরই নাকি তারস্বরে চিৎকার করে সবাইকে জানান দেয় যে আমি এসেছি কিন্তু এ তার কিছুই করে নি, বেশ চুপচাপ ছিল, পরে অবশ্য কান্নাকাটি করেছে।

আমার হঠাৎ করেই মনে হল আরও একটু বড় হয়ে গেলাম চাচা হয়ে। কারন দিন যত যাচ্ছে ততই দায়িত্ববোধ এবং দায়িত্ব বেড়ে যাচ্ছে। ইদানিং মাঝে মাঝেই জীবনটাকে খুব জটিল মনে হচ্ছে যা আগে মনে হত না। বড় হওয়া কি একেই বলে???


গুঠিয়ার তাজমহলঃ বায়তুল আমান জামে মসজিদ।

⊆ September 12th, 2008 by admin | ˜ No Comments »

দিনটা ছিল ২৫শে মার্চ, মঙ্গলবার। আমি ঢাকা থেকে বাড়িতে গিয়েছি কয়েকদিন আগে, মাথায় বিশাল প্লান নিয়ে। অবশ্য এ ধরনের প্লান প্রতিবারই থাকে এবং অধিকাংশ প্লানই অবাস্তবায়িত থেকে যায়। এবার অনেকগুলো প্লান এর মধ্যে ছিল গুঠিয়া যাব ওখানকার মসজিদটি দেখতে। এটাকে নাকি বলা হয় “গুঠিয়ার তাজমহল”। যাই হোক দুপুরের পরে আমি আর আমার বন্ধু পাপন, দুইজনে মিলে রওয়ানা
দিলাম গুঠিয়ার উদ্দেশ্যে। প্রথমে বরিশাল, তারপর ওখান থেকে গুঠিয়া। মসজিদটি একদম রাস্তার পাশেই অবস্থিত। আমি বাস থেকে নেমে অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম মসজিদটির দিকে। এ আমি কি দেখছি? তাজমহল দেখেছি ছবিতে আর আজ সামনাসামনি দেখছি তাজমহলেরই মিনিয়েচার, না জানি তাজমহল দেখতে কত সুন্দর! এই মসজিদের বর্ননা লিখে বা ছবিতে পুরোপুরি বুঝানো সম্ভব নয়। তারপরও কিছু শেয়ার করার বৃথা চেষ্টা করা হল! Read more…


কেন যে এমন হয়…

⊆ June 29th, 2008 by admin | ˜ 1 Comment »

সকাল বেলা ভার্সিটির অফিসে যেতে হবে তাই সেইরকম একটা সিরিয়াসনেস নিয়ে রাতে ঘুমাতে যাব কিন্তু যা হয় আরকি, অথর্হীন কিছু কাজ করতে করতে যখন ঘুমাতে গেলাম তখন বাজে রাত প্রায় ৪টা। যাই হোক মোবাইলে ঠিক ভোর ৮:৩০ এ এলার্ম দিয়ে ঘুমালাম। ভোরে (এটাকে ঠিক ভোর বলা চলে না মনে হয়) উঠে দেখি যে বাজে বেলা ১১:৩০, যাহ বাবা আমার এত সিরিয়াসনেস কোন কাজ হল না? মোবাইলটা ধরলাম যে এলার্ম আসলেই বেজেছিল কিনা, কিন্তু হায় এলার্ম তো আসলেই বেজেছিল। তাহলে আমি কি করছিলাম? তখন মনে হল সকাল বেলা যে মিউজিক শুনে পরম আবেশে অন্যপাশ হয়ে শুয়েছিলাম সেটা ছিল এলার্ম এর শব্দ। সাথে সাথে একটু দুঃখ পেলাম এই ভেবে যে আমি মনেহয় সারাজীবনই এরকম লেট লতিফ হয়ে থাকব। তারাতারি উঠে ফ্রেস হয়ে টলতে টলতে বের হলাম ভার্সিটি অফিসের উদ্দেশ্যে। কাজ শেষ করতে করতে দুপুর একটা। রাস্তায় এসে এবার শুরু করলাম সিএনজি খোজা। এই এক মহা যন্ত্রনার কাজ। Read more…


এসো হে বৈশাখ তাড়াতাড়ি এসো !

⊆ April 13th, 2008 by admin | ˜ 5 Comments »

আজ সন্ধ্যার দিকে গিয়েছিলাম এলিফ্যান্ট রোডের দিকে এক জোড়া পাদুকা কিনতে। খুব ভীড় দেখে অবাক হলাম, ভাবলাম বুঝি সামনে ঈদ। আসল কারন বুঝতে পারলাম একটু পরে। অনেকেই দেখলাম পাদুকা মানে চটি স্যান্ডেল কিনছে। আমারও স্যান্ডেল (চটি স্যান্ডেল) কিনতে হল একটু বেশী দাম দিয়ে। কিনে বাসায় ফিরছি, সাইন্সল্যাব সিটি বাসের কাউন্টার এ এসে ভাবলাম রিক্সায় করে যাই। একটু সামনে ষ্টার কাবাবের দিকে আসলাম দেখি সবাই যেন আমার দিকেই তাকিয়ে আছে। আমি ভাবি কি ব্যাপার, কিন্তু ভূল ভাংলো তাদের কাছে গিয়ে। তারা সবাই রিক্সার জন্য দাঁড়িয়ে ছিল। আমি আর দাড়ালাম না, কারন Read more…