এই তো সেদিনের কথা!
কয়েক দিন আগে আমি আর আমার এক বন্ধু রুমে বসে আড্ডা দিচ্ছি, আমরা আলাপ করছিলাম আমাদের ভবিষ্যত জীবন নিয়ে। আর মাত্র ১ বছরের মত আছে, তার পরেই আমরা বি.এস.সি কমপ্লিট করব। ভাবতেই যেন কেমন লাগে। আমরা আসলেই বড় হয়ে গেছি। আমার তো মনে হয় এই ত সেদিন আমি আমার উনিভার্সিটি জীবন শুরু করলাম। তার মধ্যে থেকে কিভাবে এত সময় চলে গেল টের ই পেলাম না। আসলে সময় কিভাবে যে চলে যায়। আগে বড়দের দেখে মনে হত তারা আসলে ভাব নেয় যে তাদের মাথায় কত চিন্তা, আসলে কোন চিন্তাই নেই। এখন কিছুটা হলেও বুঝতে পারি আসলে তারা কি ধরনের চিন্তা করত। তাহলে মনে হয় আমিও বড় হচ্ছি।
স্কুল জীবন গেল বড় ধিরে, তারপর কলেজ জীবন থেকেই শুরু। কিভাবে যে সময় কেটে গেছিল টের পাইনি। টের পেলাম যখন উনিভার্সিটি লেভেলে এলাম। কত বন্ধুবান্ধব, কত আড্ডা। আস্তে আস্তে সব ফিকে হয়ে এল। এরপর শুরু হল নতুন বন্ধুবান্ধবদের সাথে মেলামেশা। আমার শহরে আমার একটি প্রিয় স্থান ছিল আড্ডা দেবার, তার নাম হচ্ছে “লিচুতলা”। এখানে আমরা আড্ডা দিয়েছি প্রায় ৪-৫ বছর। এইসব ছেড়ে আসার পর প্রথম প্রথম খুব খারাপ লাগত। এখন আর লাগে না। বাস্তবতা আমাকে বুঝিয়েছে যে এগুলো বিলাস ছাড়া কিছু নয়। তাই তো দিন দিন কেমন জানি রোবট হয়ে যাচ্ছি, যাচ্ছি বড় হয়ে।
January 28th, 2008 at 9:27 pm
Jibon cholbe jiboner niyome r amra cholbo jiboner pothe.
February 3rd, 2008 at 3:49 pm
jibon arokomie kano jani amra asob bujte chai na or bujheo na bujhar van kori
asola sob kisu jibonar akti part…………tobe amra jano robot na hoye jai
February 6th, 2008 at 11:38 pm
Tobu o o jibon jasse kete jiboner niome.
June 23rd, 2008 at 11:15 pm
asole sob somoyer akta alada soundorjo ace.segulo k thik vabe feel koratai jibon. tate bilasita hoy na- jibon upovog kora hoy. ai boro hoar o alada rong ace. try to feel that, bondhu..