… because the life is too short !!!


দিন ভাল যাচ্ছে না বন্ধু !!!

কয়েক দিন থেকেই কেমন যেন অস্থির অস্থির লাগছে। কিছুই করতে ভাল লাগছে না। এদিকে আবার পেপার পড়াও বন্ধ করে দিয়েছি, যেমন বন্ধ করে দিয়েছি রাস্তার পাশে পড়ে থাকা অসহায় গরীব মানুষদের দেখা। প্রথম প্রথম খুব খারাপ লাগত যখন দেখতাম রাস্তার পাশে রাতের বেলা মানুষ শুয়ে আছে। এখন অবশ্য বেশী একটা খারাপ লাগে না, কারন তাদেরকে দেখি না। রাস্তার পাশে তারা পড়ে থাকে আর আমি মাথা নিচু (কখনো বা উচুঁ) করে চলে যাই আমার গন্তব্যে। আমার কাছে এর থেকে আর কোন সহজ সমাধান ছিল না নিজেকে বাঁচাবার। বিবেকের দংশন খুবই খারাপ জিনিস। ইদানিং দ্রব্যমূল্যের উর্ধগতি আমাকে শংকিত করছে। তাইতো আমি পেপার পড়া বন্ধ করে দিয়েছি। পেপারে ক্ষুধার্ত মানুষের ছবি দেখলেই বুকটা কেমন যেন হাহাকার করে ওঠে। ব্যাবসায়ীদের প্রতি কেমন যেন এক অন্ধ আক্রোশ জমা হয় বুকের মধ্যে। ভাবি কিছু একটা করা উচিত। কিন্তু কি বা করার আছে আমার? আমার ক্ষমতা খুবই সীমিত। আমি আলাদিনের চেরাগও পাইনি যে দৈত্যকে নির্দেশ দেয়া মাত্র দৈত্য সব কিছু স্বাভাবিক করে দিবে। মাঝে মাঝে খুব ইচ্ছে হয় রঙ্গিন স্বপ্ন দেখি দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে। কিন্তু মনে হচ্ছে স্বপ্ন দেখা ভুলে গেছি। আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমাদের প্রজন্ম কতটুকু ভাবে দেশকে নিয়ে। হুহ, আমার ভাবখানা এমন যেন আমার উপর সব দায়িত্ব পড়েছে দেশকে উদ্ধার করার! কিন্তু আসলেই কি তাই? আমি চাচ্ছি, প্রচন্ড ভাবে চাচ্ছি যেন আমি নিজের কাছে কখনও ছোট না হই এই ভেবে যে অন্তত আমি দেশকে নিয়ে একটু হলেও ভাবিনি। একটা নাটক দেখেছিলাম তাতে একটা ডায়লগ ছিল এরকমঃ

বন্ধু, যায় দিন ভাল আসে দিন খারাপ

দেশের অবস্থা কি দিন দিন সেরকমই হয়ে যাচ্ছে? আমার এরকম কখনই ভাবতে ইচ্ছা করেনা। তাইতো পেপার পড়া বন্ধ করে দিয়েছি। এভাবে কতদিন চালাতে পারব জানি না। এই জন্যই কয়েকদিন ধরে দিনকাল ভাল যাচ্ছে না বন্ধু। তাইতো খালি ভাবি আর জীবন-যাপন করি গোবেচারার মত। আহা বেচারা! আমার জন্য আমারই মাঝে-মধ্যে দুঃখ হয়।

2 Responses to “দিন ভাল যাচ্ছে না বন্ধু !!!”

  1. rubel Says:

    It is very much emotional and realistic topic. I can’t control my emotion but I know it is reality for our country. দিনকাল ভাল যাচ্ছে না বন্ধু this true….. I agree with u my dear friend……………….

  2. Lipna Says:

    khub bhalo laglo apnar lekha pore…chomotkar likhen :)
    desher kotha shunle monta khub bishonno hoy…..kobe je amader shudin ashbe :(

≡ Leave a Reply