এসো হে বৈশাখ তাড়াতাড়ি এসো !
আজ সন্ধ্যার দিকে গিয়েছিলাম এলিফ্যান্ট রোডের দিকে এক জোড়া পাদুকা কিনতে। খুব ভীড় দেখে অবাক হলাম, ভাবলাম বুঝি সামনে ঈদ। আসল কারন বুঝতে পারলাম একটু পরে। অনেকেই দেখলাম পাদুকা মানে চটি স্যান্ডেল কিনছে। আমারও স্যান্ডেল (চটি স্যান্ডেল) কিনতে হল একটু বেশী দাম দিয়ে। কিনে বাসায় ফিরছি, সাইন্সল্যাব সিটি বাসের কাউন্টার এ এসে ভাবলাম রিক্সায় করে যাই। একটু সামনে ষ্টার কাবাবের দিকে আসলাম দেখি সবাই যেন আমার দিকেই তাকিয়ে আছে। আমি ভাবি কি ব্যাপার, কিন্তু ভূল ভাংলো তাদের কাছে গিয়ে। তারা সবাই রিক্সার জন্য দাঁড়িয়ে ছিল। আমি আর দাড়ালাম না, কারন বুঝলাম এখানে আমার ভাত নাই, এগিয়ে গেলাম সামনে যদি রিক্সা পাই। রিক্সা তো আর পেলাম না হেঁটে হেঁটে বাসায় ফিরছি, এইবার শুরু হল বাতাস। আমি ছিলাম আবাহনী মাঠের সামনে, মনে হচ্ছিল উড়ে যাব। শক্ত হয়ে দাঁড়িয়ে ছিলাম আর ধুলার সমুদ্রে ডুবে যাচ্ছিলাম। ঝড়ের সময় আমার মনে হয় মুখ খোলা ছিল, কারন কারন মুখ বন্ধ করার পর দেখলাম মুখ ভর্তি খালি বালি। পরে বাসায় এসে চিন্তা করেছি যে আমার মুখ কেন খোলা ছিল। আমি মনে হয় বাতাসের হিংস্রতা দেখে এতই অবাক হয়েছিলাম যে আমার মুখ খুলে গিয়েছিল। খুব ভাল লেগেছে বৈশাখের বালি চৈত্রে খেতে। আর সবচেয়ে ভাল লেগেছে ঝড়ের সময় জ্ঞান দেখে, কি নিখুত টাইমিং। কালই ১লা বৈশাখ আর আজই ঝড় হল। মনে মনে বললাম “এসো হে বৈশাখ তাড়াতাড়ি এসো”।
April 14th, 2008 at 7:28 pm
ভাল লিখছেন আসাদ ভাই। আর সাইটটাও অনেক জোস হইছে… !!!
April 14th, 2008 at 9:58 pm
মন্তব্যের জন্য ধন্যবাদ।
April 18th, 2008 at 9:02 pm
Very good topic thanks to asad write this type of topic. Our Bangladeshi are cultural minded they like to enjoy any kind of festival so বৈশাখ our one of the big festival for Bengali. This day beginning of the new year. এসো হে বৈশাখ .
June 23rd, 2008 at 11:38 pm
lekha ta pore oi somoye cole gecilam! onek sundor topic r tar ceyeo sundor style. valo laglo, thanks! o, site ta jotil hoice..
June 25th, 2008 at 2:43 pm
কি ব্যাপার, নতুন ব্লগ কই? নিয়মিত ব্লগ লেখেন না কেন?